No title

 

নভেম্বর ০৬, ২০২১ ১৭:২০ Asia/Dhaka
  • শুধু কোচ দিয়ে সেরা জায়গায় যেতে পারবেন না: বিসিবিকে ওয়াসিম আকরাম

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • ট্রেনে ভ্রমণের আগেই স্ট্যান্ডিং টিকিটে জরিমানা-প্রথম আলো
  • জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অযৌক্তিক, ধর্মঘট প্রত্যাহার দাবি যাত্রী কল্যাণ সমিতির-মানবজমিন
  • তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: কাদের -ইত্তেফাক
  • শুধু কোচ দিয়ে সেরা জায়গায় যেতে পারবেন না: বিসিবিকে ওয়াসিম আকরাম -যুগান্তর
  • দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘট চলছে, পথে পথে ভোগান্তি-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের ডাকা বৈঠকে থাকছে রাশিয়া, ইরান-সংবাদ প্রতিদিন
  • ধসে বিচ্ছিন্ন রাস্তা,পাহাড়ে আটকে হাজার হাজার পর্যটক, বিদ্যুৎে বিভ্রাটে ভোগান্তি চরমে-আনন্দবাজার পত্রিকা
  • এলএ সিতে সক্রিয় চায়না আর্মি! অরুণাচলে সতর্ক ভারতীয় বাহিনী-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ট্রেনে ভ্রমণের আগেই স্ট্যান্ডিং টিকিটে জরিমানা-প্রথম আলো

করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞায় ট্রেনে আসন ছাড়া দাঁড়িয়ে যাওয়ার টিকিটের (স্ট্যান্ডিং টিকিট) বিক্রি বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের বাড়তি ভাড়ার টিকিট বা টিটি টিকিট ঠিকই বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন যাত্রীসাধারণের ট্রেনে ভ্রমণে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে সরকারি নির্দেশনা সত্ত্বেও ট্রেনে স্বাস্থ্যবিধির কোনো বালাই থাকছে না। কারণ, বাড়তি ভাড়ার সব টিকিটেই যাত্রীরা আসন ছাড়া ট্রেনে ভ্রমণ করবে।

জ্বালানির দাম বাড়ায় সরকারিভাবে ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন আজ শনিবার কমলাপুর রেলস্টেশনে এ চিত্র দেখা গেছে। আজও সকাল থেকে এ স্টেশনে যাত্রীসাধারণের ভিড় রয়েছে। অনেকে গন্ত্যবের টিকিট না পেয়ে বাড়তি ভাড়ায় তা সংগ্রহ করছেন।

দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘট চলছে, পথে পথে ভোগান্তি-কালের কণ্ঠ

জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। সড়কে চলছে না কোনো বেসরকারি বাস। তবে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, লেগুনা চলাচল করছে। তা-ও প্রয়োজনের তুলনায় অনেক কম।

আজ শনিবার সকাল থেকেই রাস্তায় যাত্রীদের ভিড় দেখা যায়। রাজধানীর বিভিন্ন সড়কে কিছু বিআরটিসির বাস চলাচল করেছে। বেসরকারি বাস না চলায় সড়কের আর যাত্রীদের দখল নেয় রিকশা, সিএনজি, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। অ্যাপের বদলে বেশির ভাগ মোটরসাইকেল খ্যাপে চলছে। এদিকে, ধর্মঘটের কারণে অটোরিকশা, রিকশা, লেগুনায় নেওয়া হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায়ই গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। কেউ কেউ নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে ভ্যান, কাভার্ডভ্যানে চড়েও যাচ্ছেন কর্মস্থল ও গন্তব্যে।

শুধু কোচ দিয়ে সেরা জায়গায় যেতে পারবেন না: বিসিবিকে ওয়াসিম আকরাম -যুগান্তর

জিম্বাবুয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বধ। টি-টোয়েন্টির র্যাং কিংয়ে লাফিয়ে লাফিয়ে ১০ থেকে ৬-এ চলে আসে বাংলাদেশ। এমন দুরন্ত সব জয়কে পুঁজি করে বিশ্বকাপ নিয়ে নানা স্বপ্ন দেখতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ওমানে গিয়েই ধরাশায়ী হয় তারা।

প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই হার দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর সুপার টুয়েলভে রীতিমতো বিধ্বস্ত। সবগুলো ম্যাচ হেরে সবার আগে বিদায় ঘণ্টা বাজল বাংলাদেশের।  

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম

এই ম্যাচের পর ‘এ স্পোর্টসে’ করা বিশ্লেষণে বাংলাদেশের সমস্যা কোথায় তা তুলে ধরার চেষ্টা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

কিংবদন্তি এই পেসার বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেট পছন্দ করে, প্যাশন আছে। কিন্তু আমার মনে হয় সেখানের সবাই এমনকি ক্রিকেট বোর্ডের লোকজনরাও তারা নিজেদের ক্রিকেটের সেরা বিশ্লেষক ভাবে। আমি তাদের বলতে চাই, আপনারা তা নন। আপনারা ক্রিকেট চালাতে পারেন, কিন্তু বিশেষজ্ঞ হতে পারেন না। এটার জন্য কাউকে নিতে হবে। শুধু (বাইরে থেকে) কোচ নিয়ে সেরা জায়গায় যেতে পারবেন না।

তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: কাদের -ইত্তেফাক

লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এক্ষেত্রে শেখ হাসিনার সরকার সবসময়ই জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’ 

Post a Comment

Previous Post Next Post

Contact Form